ads

শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১৮০ বোতল ভারতীয় মদসহ আটক ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ১৮, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ১৮০ বোতল ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ১৮ জুলাই শনিবার ভোরে উপজেলার হাতিপাগার এলাকা থেকে মদসহ ওই ২ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪২) ও কালিনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে ইসরাফিল (৪০)।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে নালিতাবাড়ী থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল উপজেলার হাতিপাগার এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় একটি ইজিবাইক আটক করে সেটিতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এবং ২ মাদক কারবারি লাল মিয়া ও ইসরাফিলকে আটক করে । আটককৃত মাদকের মূল্য প্রায় ৬ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!