ads

বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ১০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারায়ণ হোড় ল্যাব এইডে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৫, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় (৭৮) নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯ জুলাই থেকে তিনি ওই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এর আগে তিনি বেশ কয়েকদিন ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

Shamol Bangla Ads

এদিকে অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের আশু রোগমুক্তি কামনায় জেলা আইনজীবী সমিতির তরফ থেকে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় শহরের মা ভবতারা মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের স্ত্রী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সঞ্চিতা হোড় দীপু জানান, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও লিভারসহ নানা জটিল রোগে ভুগছেন। বর্তমানে তার অবস্থার অবনতি হওয়ায় তিনি ৬ দিন যাবত ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার রোগমুক্তির জন্য আইনজীবী সমাজসহ সকল মহলের দোয়া কামনা করেছেন।

Need Ads