ads

বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ মাস মেয়াদী জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুলাই ১৫, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

শেরপুরে উচ্চশিক্ষায় জাপানগামীদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকাস্থ ইট্টু জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টারের যৌথ আয়োজনে পলিটেকনিক হলরুমে ৬ মাস মেয়াদী ওই জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জহিরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইট্টু এডুকেশনের নির্বাহী পরিচালক মো. আল আমিন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল পরিমল চন্দ্র দে, ইন্সট্রাক্টর মো. রুবেল, মো. সাখাওয়াত হোসেন, জাপানি ভাষা শিক্ষার ট্রেইনার মো. মোস্তফা কামাল প্রমুখ।

ইট্টু এডুকেশন এর নির্বাহী পরিচালক আল-আমিন জানান, প্রথম অবস্থায় আজকে আমরা ৪০ জনের একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীর সংখ্যা বাড়লে আরেকটি ব্যাচ চালু করা হবে। প্রতিদিন ২ ঘণ্টা করে আগামী ছয় মাস জাপানি ভাষা শেখার ট্রেনিং দেওয়া হবে।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, ঢাকায় যে কোন ভাষা শিক্ষা কেন্দ্রে ১০ থেকে ১৫ হাজার টাকা এককালীন ফি দিতে হয়। এর পাশাপাশি প্রতিদিন ক্লাস করতে যাতায়াত, থাকা খাওয়া বাবদ অনেক ব্যয়বহুল। কিন্তু আমরা শেরপুরের যুবকদের জন্য মাত্র ৫০০ টাকা করে‌ মাসিক কোর্সের ক্লাস ফি নেয়া হবে। এখানে পলিটেকনিকেলের পঞ্চম সেমিস্টার থেকে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। শেরপুরে এই ভাষা শিক্ষা কোর্স চালু হওয়ার কারণে পলিটেকনিকেলের শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি কোর্সটাও করতে পারলো এটাই সবচেয়ে বড় বিষয়। ঢাকায় গিয়ে কোর্স করা বাড়তি খরচ করার প্রয়োজন নেই।

Need Ads
error: কপি হবে না!