ads

সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যায় মানুষের সঙ্গে পশুপাখির পাশেও থাকার আহ্বান নিলয়-হিমির

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৩, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পাহাড় ধ্বসের মতো ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। আশঙ্কাজনক এ পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, ব্যতিক্রম নন তারকারাও। দুদিন ধরে শোবিজের অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। সবাইকে মিলেমিশে এই সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন।

Shamol Bangla Ads

মানুষের পাশাপাশি সংকটে থাকা পশুপাখির দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নাটকের জনপ্রিয় অভিনয়জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সোমবার এক বার্তায় বন্যার মূল কারণ খুঁজে বের করে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিলয়। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নাই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।’

অসহায় মানুষ ও অবলা পশুপাখির জন্য নিলয়ের বার্তা, ‘এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ নয়, অসহায় পশুপাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার।’

Shamol Bangla Ads

একই দিন হিমি তার ফেসবুকে লিখেছেন, ‘এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। একই সঙ্গে ভুলে যাবেন না, এই দুর্যোগে অসহায় পশুপাখিও সমানভাবে বিপদে পড়েছে। কুকুর, বিড়ালসহ সব প্রাণীই ক্ষুধা, তৃষ্ণা আর আশ্রয়হীনতার কষ্টে দিন পার করছে। তাদের প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, যতটুকু সম্ভব খাবার, পানি ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করি।’

হিমির ভাষ্য, ‘মানুষের প্রতি মানবতা, আর সকল প্রাণীর প্রতি মমত্ববোধ এই দুইটিই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। মহান আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন এবং এই দুর্যোগ দ্রুত কাটিয়ে ওঠার তাওফিক দান করেন। আমিন।’

এর আগে বন্যা পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, ইরফান সাজ্জাদ, তানজিম সাইয়ারা তটিনী, সাবরিনা পড়শীসহ অনেকে।

Need Ads
error: কপি হবে না!