ads

মঙ্গলবার , ৩০ জুন ২০২৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচি শ্রীবরদী’র সহযোগিতায় তাতিহাটি আইডিয়াল স্কুলে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

Shamol Bangla Ads

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাতিহাটি আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ব্র্যাক শিক্ষা কমিটির শ্রীবরদী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মোত্তালিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাইক্রোফিন্যান্স সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন, আলট্রাপুর গ্রেজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. মাহফুজ প্রমুখ।

ওইসময় তাতিহাটি আইডিয়াল স্কুলের শিক্ষাক-শিক্ষার্থী, বিভিন্ন ব্র্যাক স্কুলের শিক্ষার্থীসহ প্রাক প্রাইমারী কমিটির সংগঠক রিদুয়ানুল হক, ব্রিজ স্কুল কর্মসূচির সংগঠক মারুফা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, ব্র্যাকের উদ্যোগে শ্রীবরদীতে ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪০০টি ও বিভিন্ন ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার ৭২টি ফলদ, বনজ এবং ঔষুধি গাছের চারা বিতরণ করা হবে।

Need Ads