ads

সোমবার , ২৯ জুন ২০২৬ | ১০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৯, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE)’ প্রকল্পের আওতায় সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন সোমবার শহরের মাধবপুরস্থ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে জেলায় ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও অন্যান্য জ্ঞানবর্ধক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads