ads

রবিবার , ২৮ জুন ২০২৬ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। ২৮ জুন রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার উদ্যোগে শেরপুর জেলা সদর হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ কর্মসূচির সফল বাস্তবায়নে শেরপুরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিমসহ চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!