ads

শনিবার , ২৭ জুন ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী বটগাছ

স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয় জেলা প্রশাসকের নজরে আসার পর গাছটি রক্ষা পেয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, সম্প্রতি শতবর্ষী ওই বটগাছটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয়রা। ২৭ জুন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞপ্তিও দেয়।এ বিজ্ঞপ্তি সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর শেরপুরের নজরে আসে। এ নিয়ে সোয়ানের শেরপুরের সভাপতি মো. নাঈম ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসক, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কাছে গাছটি রক্ষাতে দাবি জানান। গাছটি রক্ষাতে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে নির্দেশনা দেন। এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে গাছটি রক্ষা করতে নির্দেশনা দেন।

সোয়ানের সদস্য পারভেজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষাতে যেখানে রাষ্ট্রপ্রধান তারেক রহমান নিজেই সারাদেশে বৃক্ষরোপণের কার্যকরি পদক্ষেপ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। আর সেখানে শতবর্ষী একটি গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয়, এর চেয়ে দুঃখজনক ব্যপার আর কি হতে পারে। এতো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান।

Need Ads
error: কপি হবে না!