ads

মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৬৯৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর শহরের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৩ জুন মঙ্গলবার দুপুরে তিনি ওই প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত এবং বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়গুলো লক্ষ্য করেন। একইসাথে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি ভরাট করার নির্দেশনা দেন এবং বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (গোপনীয়) মো. সেলিম রেজা, বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহার চায়নাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে বিজিবি পরবর্তী সংবাদ শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads