ads

সোমবার , ২২ জুন ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

Shamol Bangla Ads

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে ​জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ওইসময় পুলিশ সুপার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সভায় মে মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ অফিসার_ইনচার্জ হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার মোহাম্মদ আশরাফুজ্জামান। আর শ্রেষ্ঠ এসআই প্রথম ​মোঃ তরিকুল ইসলাম, নকলা থানা, ​দ্বিতীয় চন্দন চন্দ্র সরকার, নালিতাবাড়ী থানা, ​তৃতীয় মো. আক্তারুজ্জামান মিয়া, শেরপুর সদর থানা, শ্রেষ্ঠ এএসআই ​প্রথম মোজাম্মেল হক, নকলা থানা, দ্বিতীয় মোঃ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানা, ​তৃতীয় মোঃ মাহফুজুর রহমান, শেরপুর সদর থানা, শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার ​প্রথম এএসআই মোঃ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানা, ​দ্বিতীয় এএসআই মোঃ মাহফুজুর রহমান, শেরপুর সদর থানা, ​তৃতীয় এএসআই শফিকুল ইসলাম-২, শেরপুর সদর থানা। বিশেষ_ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন এএসআই মো. নজরুল ইসলাম, শেরপুর সদর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই বকুল চন্দ্র সরকার, শেরপুর সদর ট্রাফিক।
এছাড়াও সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি পিআরএল-এ যাওয়া একজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

সভায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!