ads

রবিবার , ২১ জুন ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ২১, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ-২ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পার্টনার কংগ্রেস ময়মনসিংহ-২ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সানাহ উদ্দিন কায়সার, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ও উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর এলাকার কৃষক নাজমুল হক ও গণপদ্দী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আধুনিক কৃষি পদ্ধতি এবং বিষমুক্ত উপায়ে স্বল্প জমিতে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কৃষকদের জন্য কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে কৃষকসহ রাজনীতিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!