ads

শনিবার , ২০ জুন ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবাসীর টাকা ফেরত চাইতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতন, গাছে শিকলে বেঁধে মারধরের অভিযোগ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২০, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাসে উপার্জিত টাকা ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসফেরত ব্যক্তি। অভিযোগ উঠেছে, তাঁকে নারিকেলগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

শুক্রবার (১৯ জুন) সকালে নালিতাবাড়ী থানায় ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে তাঁর বাবা মহর উদ্দিন, চাচা আসাদ আলীসহ ঘটনার সঙ্গে জড়িত মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। সোরহাব প্রায় ১৭ বছর প্রবাসে ছিলেন। এ সময় জমি কেনার উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে তাঁর শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। পরে আরও দেড় লাখ টাকা প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ওই টাকা এবং সেই টাকায় কেনা জমি বুঝে নিতে শ্বশুরবাড়িতে গেলে মহর উদ্দিনের সঙ্গে সোরহাবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্বশুরপক্ষের লোকজন তাঁকে আটক করে শিকল দিয়ে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোরহাব হোসেনকে উদ্ধার করে। পরে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ‘শ্যামল বাংলাকে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চাচাশ্বশুর আসাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!