ads

বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১৮, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১৮ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও আব্দুল হক তালুকদার চাঁন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ফখরুল আলম, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!