ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় চোরাই গরু জব্দ

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ জুন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির সদস্যরা ওই গরুগুলো জব্দ করেন।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদীর কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মো. মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!