ads

সোমবার , ১৫ জুন ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে আয়োজিত প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নকলা পৌরসভার প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খেলায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

খেলায় পৌরসভার ৬নং ওয়ার্ড ১-০ গোলে ৫নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। এদিকে ফাইনাল খেলাটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দির্য়ে বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

Need Ads
error: কপি হবে না!