ads

শনিবার , ১৩ জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সংখ্যালঘু ২০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০টি সংখ্যালঘু পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক কলেজ অধ্যাপকের বিরুদ্ধে। এর প্রতিবাদে ১৩ জুন শনিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ী বাজারে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী চেঙ্গুরিয়াপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটি অন্যায়ভাবে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম। এতে ওই পাড়ায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। তারা অনতিবিলম্বে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য লালচান মিয়া, সাবেক ইউপি সদস্য হবিবর রহমান, সমাজসেবক হেলাল উদ্দিন, ভজন বর্মন, কানুরাম বর্মন, সন্তোষ বর্মন, কৃষ্ণ বর্মনসহ সংখ্যালঘু পরিবারের শতাধিক সদস্য অংশ নেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, চেঙ্গুরিয়াপাড়া এলাকায় হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এখানকার লোকজন প্রায় শত বছর যাবত এই রাস্তাটি ব্যবহার করে আসছে। তবে তাদের রাস্তাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এটির সমাধানে বেশ কয়েকবার বসা হয়েছে। তবে যার জায়গা দিয়ে রাস্তাটি গেছে, তিনি একজন অসামাজিক লোক। তিনি কোন সমাধান মানেন না। তাই রাস্তাটি খুলে দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Need Ads
error: কপি হবে না!