ads

শনিবার , ১৩ জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১৩, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ ও পৌরসভা চত্বরে ওই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম আজাদ, পৌর সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহনাজ সোনিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওইসময় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ আন্দোলনকে গণআন্দোলনে পরিণত করতে হবে।

Need Ads
error: কপি হবে না!