ads

শুক্রবার , ১২ জুন ২০২৬ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১২, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

সারা দেশের মতো শেরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার সকালে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে শেরপুর সদর উপজেলা হলরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ওইসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করে বলেন, স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের সৃজনশীলতা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার কোনো বিকল্প নেই।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুয়ান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া।

উদ্বোধন শেষে অতিথিরা সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

এ সময় সেকান্দর আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শামছুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!