ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ইলিজারভ ফেলোশীপ অর্জন করলেন শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার
জুন ১১, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবার ইলিজারভ ফেলোশীপ (RISC, RTO) অর্জন করেছেন। তিনি সম্প্রতি অর্থোপেডিক সার্জারীতে ইলিজারভ চিকিৎসা পদ্ধতির জনক অধ্যাপক ডা. গ্যাভরিল আব্রামোভিচ ইলিজারভ’র নিজ হাতে গড়া বিশ্বের বৃহত্তম ও স্বনামধন্য রাশিয়ার কুরগান ইলিজারভ সেন্টার থেকে এক মাস ট্রেনিং শেষে ওই ফেলোশীপ অর্জন করেন। এদিকে তার গৌরবোজ্জল এই ফেলোশিপ অর্জনে শেরপুরসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাকে অভিনন্দন জানিয়েছে।

Shamol Bangla Ads

এর আগে তিনি বিশ্বের বৃহত্তম ও স্বনামধন্য সার্জিক্যাল সোসাইটি House of Surgeons খ্যাত American College of Surgeon (ACS) থেকে এফএসিএস ফেলোশিপ অর্জন করেন। ইতোপূর্বে তিনি ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (আইসিএস) আমেরিকা থেকে এফআইসিএস ফেলোশিপ অর্জন করেন। এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি কর্তৃক মনোনীত হয়ে হংকং ইউনিভার্সিটির কুইন মেরী হাসপাতাল থেকে এপিএসএস ফেলোশিপ অর্জন করেন। তিনি Sancheti Institute of Orthopedics & Rehabilitation, SIOR পুনে, ইন্ডিয়া থেকে পেডিয়েড্রিক অর্থোপেডিক সার্জারীতে ফেলোশিপ অর্জন করেন।

অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মন্ডলবাড়ী এলাকার মরহুম কফিল উদ্দিন মন্ডল ও সুলেমা খাতুনের একমাত্র পুত্র। তিনি ঐতিহ্যবাহী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এম.এস (অর্থো) ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বি.সি.এস) ২২তম ব্যাচে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগদান করে ২০২৩ সালের নভেম্বরে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশে অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি প্রতি শুক্রবার শেরপুরের জামান হেলথ কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখেন।

Shamol Bangla Ads

তিনি ডাক্তারী পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। তিনি সেবা ও শিক্ষামূলক সংগঠন ‌‘শিকড় ঝিনাইগাতী’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক।
এছাড়া শেরপুর ডায়াবেটিক সমিতি, শেরপুর হার্ট ফাউন্ডেশন, শেরপুর রোটারি ক্লাব, শেরপুর ক্লাব, রোটার‌্যাক্ট ক্লাব ও শেরপুর হাজী কল্যাণ সমিতির আজীবন সদস্য এবং রক্তসৈনিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানীত উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। তার স্ত্রী  ডা. রওশনআরা রুমা ময়মনসিংহে পরমাণু শক্তি কমিশনের অধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) এ রেডিওলজি অ্যান্ড ইমাজিন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ চিকিৎসক দম্পতির রয়েছে দুই পুত্র সন্তান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!