ads

বুধবার , ১০ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন পরিপালন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন পরিপালন সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ট্রফিক ইন্সপেক্টর মো. মমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আওয়াল চৌধুরী, জেলা বাস মালিক সমিতির সভাপতি গৌতম কুমার সাহা, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, পরিবহন সেক্টরের ক্যাশিয়ার জাকির হোসেন, সিএনজির পক্ষ থেকে হিরা মিয়া, ইজিবাইক সভাপতি আনোয়ারুল সাজ্জাদ সুইট প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক, যাত্রী এবং পথচারী- সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করে তাড়াহুড়ো করার মানসিকতাই অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। শেরপুর জেলাকে একটি আদর্শ ও নিরাপদ সড়ক সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সভায় পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

Shamol Bangla Ads

সভায় শেরপুর জেলার বিভিন্ন পরিবহন সেক্টরের মালিক, ড্রাইভার ও শ্রমিকগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের… পরবর্তী সংবাদ শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads