ads

রবিবার , ৭ জুন ২০২৬ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রাইভেটকারে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে একটি প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় সালমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৭ জুন রবিবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় অভিযান চালিয়ে মদভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সালমান উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল অভিযান চালায়। ভোর পাঁচটার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করে পুলিশ।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং চালক সালমানকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads