ads

শনিবার , ৬ জুন ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি, স্থানীয়দের সতর্ক থাকতে মাইকিং

স্টাফ রিপোর্টার
জুন ৬, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। একই সাথে স্থানীয়দের সতর্ক থাকতে সচেতনতামূলক মাইকিং করেছে বিজিবি। ৬ জুন শনিবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ এসব তথ্য জানান।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮ এর নিকটবর্তী এবং সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ৫/৬ জন লোককে ভারতের মেঘালয় থেকে ধরে এনে বাংলাদেশে পুশইনের জন্য রেখেছে বিএসএফ। কাটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় তাদেরকে পুশ ইন করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। বিজিবি এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করা হয়েছে।

একইসাথে ওই ঘটনার প্রেক্ষিতে ৩৯ বিজিবির সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে, পুশইন এর সম্ভাব্য এলাকায় ২৪ ঘন্টা ডিউটি করা হচ্ছে এবং টহল দলসমূহকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় রাখা হয়েছে।। সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশী দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ/পুশইন রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!