ads

শনিবার , ৬ জুন ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ৬, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ

শেরপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং)-এর পুরস্কার বিতরণী অনুষষ্ঠিত হয়েছে। ৬ জুন ​শনিবার বিকেলে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার মো. সেলিম রেজাসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মুখ্য নয়; বরং অংশগ্রহণের মধ্যেই নিহিত থাকে শেখা, আত্মবিশ্বাস অর্জন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে শিক্ষকবৃন্দকে আরও উৎসাহ প্রদানের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। ওইসময় তিনি সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হয় এবং দেশপ্রেম জাগ্রত হয়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যকলাপে আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

আলোচনা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!