ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বেহাল সড়ক সংস্কার ও দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। ৪ জুন বৃহস্পতিবার সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত সড়ক সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

Shamol Bangla Ads

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার, শরাফত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে এলাকাবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের চলাচলে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পরে মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, এই সড়কটির কাজের জন্য মন্ত্রনালয়ের আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ শুরু করা যাবে।

Need Ads
error: কপি হবে না!