ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও নারীদের স্বাস্থ্যসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও নারীদের স্বাস্থ্যসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত ওই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং জরুরি সময়ে রক্ত সংগ্রহ সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Shamol Bangla Ads

একই দিনে দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে নারীদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ওয়াসিম মিয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সজিব।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জাহিদুল হক মনির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা মলি প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পরে মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষায় সচেতনতা বাড়াতে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি জান্নাতুল রাদিয়া বর্ষা, যুগ্ম সাধারণ সম্পাদক সারাফ আনিসা অপূর্ব, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত রিফাত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত আক্তার তামান্না, জনসংযোগ সম্পাদক রিফাত হাসান, সদস্য রাফিয়ান সরকার সিডর, আবুল কাশেম, জুবায়ের আহসান জিয়নসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর গারো পাহাড়ে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads