ads

মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আইডিয়াল স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য রুবেল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুন ২, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ২ জুন মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ আলীমুজ্জামান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল ও যুগ্ম আহবায়ক আবু রায়হান মো আলবেরুনী।

ওইসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম রাজন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজারুল ইসলাম মিস্টার, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন শাহজাদাসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, গণমাধ্যম কর্মী, রাজনীতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!