ads

শুক্রবার , ২৯ মে ২০২৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পুলিশ লাইন্সে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৯, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশ লাইন্সে উদযাপন করা হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার. সকাল ৮টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য-সহ মহল্লার মুসল্লিবর্গ অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Shamol Bangla Ads

এদিকে শহরের পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!