ads

বুধবার , ২৭ মে ২০২৬ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল আজহার জামাত কোথায় কখন

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে শেরপুরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ২৭ মে বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হবে। শেরপুর শহরের বেশির ভাগ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটা ও নয়টার মধ্যেই।

Shamol Bangla Ads

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল নয়টায়। প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহম্মদ। এছাড়া টেনিস ক্লাবের নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, মাইসাহেবা জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল নয়টায়, চাপাতলী জেলা পরিষদ ঈদগাহ মাঠে নয়টায়, তেরাবাজার মাদ্রাসা ঈদগাহ মাঠে সাড়ে আটটায়, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল নয়টায়, নবীনগর মাদ্রাসা ঈদগাহ মাঠে আটটায়, দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে নয়টায়, বাগরাকসা কাজীবাড়ী ঈদগাহ মাঠে সকাল নয়টায়, বাগরাকসা তালুকদারবাড়ী জামে মসজিদে সকাল আটটায়, খরমপুর জামে মসজিদে সকাল আটটায়, খোয়ারপাড় শাপলা চত্বর ঈদগাহ মাঠ সকাল নয়টায়, জেলা কারাগার প্রাঙ্গণে সকাল আটটায়, দমদমা কালিগঞ্জ ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, বাবর আলী জামে মসজিদে সকাল আটটায়, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠে সকাল নয়টায়, কসবা মাজার ঈদগাহ মাঠে সকাল নয়টায়, কসবা কাঠঘর ঈদগাহ মাঠে সকাল নয়টায়, রাজার কাচারী ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, রাজবল্লতপুর দারুন নাঈম জামে মসজিদে সকাল আটটায়, শীতলপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, ঢাকলহাটি মসজিদে নূরে সকাল সাড়ে আটটায়, সজবরখিলা মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, গৌরীপুর দুখিয়া আলম ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, মোবারকপুর আখেরমামুদবাজার ঈদগাহ মাঠ সকাল নয়টায়, দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠ ও দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায়, ভাটারাঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে নয়টায়, পৌর ট্রাক টার্মিনাল জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, মীরগঞ্জ ঈদগাহ মাঠে সকাল সাড়ে নয়টায়, নওহাটা পৌর কবরস্থান ঈদগাহ মাঠে সকাল নয়টায়, মধ্য নওহাটা ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, নওহাটা শাহী জামে মসজিদে সকাল নয়টায়, নওহাটা বড় ঈদগাহ মাঠে সকাল সকাল সাড়ে আটটায়, তাতালপুর বাজার ঈদগাহ মাঠে সকাল নয়টায় ও শেরীচকপাঠক জামে মসজিদে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম জানান, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ঈদগাহ মাঠ কমিটির সঙ্গে সমন্বয় করে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। একইসাথে জেলা তথ্য অফিসসহ বিভিন্ন মাধ্যমে নামাজের সময়সূচি জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!