ads

বুধবার , ২০ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধ ভারতীয় জিরা, চাল ও মশলাজাতীয় ভেজাল পণ্য জব্দ, আটক ১

খবর টি পড়েছেন : ৭৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে একটি চালের গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, ভেজাল আতপ চাল, মশলা, বিষাক্ত ক্যামিকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে থানা পুলিশ। একইসাথে ভেজাল পণ্য তৈরির নানা সরঞ্জামসহ আক্তারুজ্জামান নামে এক যুবককে আটক করা হয়েছে। ২০ মে বুধবার বিকেলে সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, আক্তারুজ্জামান দীর্ঘ দিন যাবৎ ভারত থেকে অবৈধভাবে জিরা ও নিম্ন মানের চালসহ বিভিন্ন মশলা এনে রিফাইন করে ও বিষাক্ত সুগন্ধি মিশিয়ে দেশীয় নামিদামি ব্রান্ডের মোড়কে ভরে বিক্রি করে আসছিলেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে আতপ চাল, হলুদ গুড়া, জিরা গুড়া, মরিচ গুড়াসহ নানা মসল্লা গুড়া। আসন্ন ঈদকে কেন্দ্র করে এসব পণ্য বাজারে ছাড়া হয়েছে। আর প্রতিদিনই ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল।

গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই ভেজাল মালামাল জব্দ করাসহ আক্তারুজ্জামানকে হাতেনাতে আটক করে। জব্দকৃত মালামাল অন্তত দুই মিনি ট্রাক বলে জানা গেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এর সাথে আরও কে কে জড়িত তা দেখা হচ্ছে। আটককৃত পণ্যের পরিমাণ এখনও হিসাব করা হয়নি। সিজার লিস্ট চলছে। ওই ঘটনায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যৌতুক নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড পরবর্তী সংবাদ শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, ধর্ষক-খুনীর দ্রুত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads