ads

মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মে ১৯, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। সভায় ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান।

ওইসময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিষ্টার, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য এস.এম সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা। সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ৩ দিনব্যাপী মেলা উপলক্ষ্যে ভূমি অফিস চত্বরে ৩টি স্টলের মাধ্যমে সেবাপ্রত্যাশীদের সেবা প্রদান করা হবে।

Need Ads
error: কপি হবে না!