ads

মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মে ১৯, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সানজিদা আক্তার (১১) নামে এক কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি বিল্লাল হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ১৮ মে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিহাতা গ্রামে অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে, বৃহস্পতিবার বিকেলে খেলতে এসে বিল্লালদের বাড়ি থেকে নিখোঁজ হয় সানজিদা। পরদিন শুক্রবার বিকেলে চাপের মুখে মোবাইলে হত্যা ও গুমের কথা স্বীকার করে পলাতক বিল্লাল। স্বীকারোক্তি অনুযায়ী তাদেরই টয়লেট থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লালের মা তহুরন নেছা (৭০) ও বোন রাবিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। এ ঘটনায় সানজিদার খালা ছখিনা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, হত্যার কারণ জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এতিম সানজিদা তার নানির কাছে আশ্রিত ছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads