ads

শনিবার , ১৬ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

স্টাফ রিপোর্টার
মে ১৬, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

শেরপুরে হাম উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ মে শনিবার সকালে হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি থাকা ওই শিশুর মৃত্যু হয়। মৃত ওই শিশুর নাম সাফুয়াত। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে। শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

Shamol Bangla Ads

হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে শিশু সাফুয়াতের জ্বর ছিল। পরে তার শ্বাসকষ্ট ও শরীরে গুটিসহ হামের উপসর্গ দেখা দিলে শনিবার সকাল ৮টার দিকে সাফুয়াতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাফুয়াতকে উন্নত চিকিৎসার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালেই মারা যায় শিশুটি।
শিশুটির দাদী মাহফুজা বেগম জানান, গত তিনদিন থেকে জ¦র ও শরীরে ফুসুরি (গুটি) বের হইছিল সাফুয়াতের। পরে আজকে হাসপাতালে নিয়ে গেছিল। ভর্তি করার পরে মারা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, জ্বর, শ্বাসকষ্টসহ হামের উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় শিশুটি সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তার বাবার আর্থিক সংকটের কারণে সেখানে নিতে পারবেন না বলে জানিয়েছিলেন।

Shamol Bangla Ads

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার মধ্যেই মারা গেছে।

Need Ads