ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১৪, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় গ্রাম আদালত সক্রিয়করণের প্রয়োজনীয়তা তুলে ধরে নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাশেদুল আমিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।

Need Ads