শেরপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার বিকেলে জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফের নেতৃত্বে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ জেলা, উপজেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
ওইসময় তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেন।




