শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নাঈম হাসান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ দায়িত্ব পেয়েছেন।

১২ মে মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে ওই তথ্য জানানো হয়েছে। একইসাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. নাঈম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো. খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা ছাত্রদলের অধীনস্থ ছাত্রদলের সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।




