ads

বুধবার , ১৩ মে ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মে ১৩, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ মে বুধবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা হোসনেয়ারাসহ সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা শেষে ২২ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং ১টি থ্রি-হুইলার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads