ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ পেরিয়ে দশে পা দিল দেড় লক্ষাধিক মানুষের ভরসা ‘শেরপুর হেল্পলাইন’

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৭, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

শেরপুর জেলার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার সহায়তার জন্য একদল তরুণের উদ্যোগে ২০১৭ সালে চালু করা হয়েছিল ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শেরপুর হেল্পলাইন’। ২৭ এপ্রিল গ্রুপটি ৯ পেরিয়ে দশ বছরে পা দিয়েছে। এর মধ্যে গ্রুপটি হয়ে উঠেছে দেড় লক্ষাধিক মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার এক বিশ্বস্ত নাম।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর হেল্পলাইন নামে এই গ্রুপটি শেরপুরের তরুণ স্বেচ্ছাসেবক ও সচেতন ব্যক্তি দ্বারা পরিচালিত। গ্রুপটিতে যে কেউ সাহায্য চেয়ে পোস্ট দিতে পারেন। পরবর্তীতে গ্রুপের এডমিন ও সদস্যরা তথ্য দিয়ে হেল্প বা সাহায্য করেন। ১ লাখ ৫২ হাজারের অধিক সদস্যের এ ফেইসবুক গ্রুপে বিভিন্ন সমস্যার সমাধানের আশায় পোস্ট দিলে সাড়া মেলে বেশ দ্রুতই।

হেল্পলাইনটি হারিয়ে যাওয়া প্রিয়জনের সন্ধান, প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য সহায়তা, রক্তের প্রয়োজন, বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য ও পরামর্শ, দোকান, ব্যবসা ও সেবা সংক্রান্ত তথ্য, টুরিস্ট স্পট ও ভ্রমণ তথ্য, ব্যাংক ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Shamol Bangla Ads

শেরপুর হেল্পলাইনের এডমিন প্যানেলের সদস্যরা জানান, মানুষে মানুষে সহায়তাই এই গ্রুপের মূল শক্তি। গ্রুপের লক্ষ্য একটাই- সঠিক তথ্য, দ্রুত সহায়তা এবং মানবিকতার বন্ধনে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!