ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা-দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৭, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

শেরপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। ২৭ এপ্রিল সোমবার সকালে জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রটের অফিস কক্ষে তিনি ওই সাক্ষাৎ করেন।

Shamol Bangla Ads

সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার তাদের সাথে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একইসাথে তিনি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বিচার বিভাগের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ বিচার বিভাগের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!