ads

শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রশংসায় ভাসছেন অরিজিৎ সিং

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শুধু ভারতবর্ষ নয়, সুরের জাদুতে সারা বিশ্বের কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। বাংলা থেকে মুম্বাই পাড়ি দিয়ে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন বিশ্ব সংগীতের দরবারে। আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে বিশ্বজোড়া আইডল বানালেও তার জীবনযাপন আর চলনবলন দেখলে আভিজাত্যের লেশমাত্র খুঁজে পাওয়া দুষ্কর।

Shamol Bangla Ads

বলিউডের অন্যান্য তারকা বা শিল্পীরা যখন কোটি টাকার লাক্সারি গাড়ি আর বিলাসবহুল বাংলো নিয়ে ব্যস্ত, অরিজিৎ সিং সেখানে যেন মুদ্রার উল্টো পিঠ। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য ছাপিয়ে তিনি সবসময়ই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। নিজ পৈতৃক ভিটার টানেই বারবার ফিরে আসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানকার সাধারণ মানুষের কাছে তিনি এখনো পাশের বাড়ির সেই চেনা ঘরের ছেলে।

২০২৬ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটেও দেখা গেল তার সেই অতি সাধারণ রূপ। গত বৃহস্পতিবার জিয়াগঞ্জের একটি ভোটকেন্দ্রে আর দশজন সাধারণ নাগরিকের মতোই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যান অরিজিৎ। পাশে ছিলেন স্ত্রী কোয়েল। আর সেখানে তার সাবলীল আচরণ আবারও নতুন করে ভক্তদের মন জয় করে নিয়েছে।

Shamol Bangla Ads

অরিজিতের এই সাদামাটা জীবনের খণ্ডচিত্র প্রায়ই ক্যামেরাবন্দি হয়, যদিও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে এমন মাতামাতি মোটেও পছন্দ করেন না। নিজ গ্রামে তার সামনে কেউ ক্যামেরা ধরলে সাধারণত তিনি এড়িয়ে যান বা বিরক্তি প্রকাশ করেন। তবে এবার ভোটকেন্দ্রে সাংবাদিকদের সামনে অরিজিতের প্রতিক্রিয়া ছিল বেশ রসাত্মক ও ইতিবাচক।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভোট দিয়ে স্ত্রীর হাত ধরে কেন্দ্র থেকে বের হচ্ছেন অরিজিৎ। এ সময় সাংবাদিকরা তাকে উদ্দেশ্য করে কিছু বলার অনুরোধ করলে হেসেই লুটিয়ে পড়েন গায়ক। মজা করে উত্তর দেন, ‘কী বলব? ভোটের দিনে আমি কোনো মেসেজ দিলেই লোকে ভাববে আমি নেতা হয়ে গিয়েছি!’ এ কথা বলেই স্বভাবসুলভ হাসি দেন তিনি। এরপর আঙুলে লাগানো ভোটের কালির চিহ্ন দেখিয়ে পোজ দিতেও দেখা যায় তাকে।

অরিজিতের এমন সহজ ও আন্তরিক আচরণ এখন সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। তাকে কার্যত ‘মাটির মানুষ’ বলেই অভিহিত করছেন নেটিজেনরা। সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার এই দৃশ্য আবারও প্রমাণ করল কেন অরিজিৎ সিং ব্যক্তিত্বের দিক থেকেও সবার চেয়ে আলাদা। ভোটদান শেষে আগের মতোই পায়ে হেঁটে বাড়ির পথে রওনা হন এই শিল্পী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাকরি ছেড়ে বলিউডে এসেছেন যেসব তারকা পরবর্তী সংবাদ চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads