ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কনস্টেবল নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১,২৫৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল সোমবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি নিয়োগ প্রস্তুতি কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ওই সময় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ড. শিবলী সামিউল তুষারসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুই সার-কীটনাশক ডিলারকে জরিমানা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত সংসদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads