ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২১, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার সকল দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি শ্রীবরদী উপজেলাসহ তার আসনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ জনসাধারণের সকল সেবা সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক শাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!