ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর কেকেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর (কেকেরচর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী (৭২) আর নেই। ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Shamol Bangla Ads

বুধবার বিকেলে শ্রীবরদীর লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং উত্তর লংগরপাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল গভীর শোকপ্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান আলী কেকেরচর ইউনিয়নের চারবারের চেয়ারম্যান ছিলেন। একসময় তিনি জাতীয় পার্টির (এরশাদ) শ্রীবরদী উপজেলা শাখার সহসভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত হন এবং উপজেলা কমিটির সদস্য ছিলেন।

Need Ads
error: কপি হবে না!