কুমিল্লা প্রতিনিধি : কুমিলা মহানগরীর অলি-গলিতে ব্যাঙের ছাতার মত ড্রাগ লাইসেন্সবিহীন ঔষধ দোকান গড়ে ওঠেছে। ওই সমস্ত দোকান গুলোতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ, ঘুমের ঔষধ, যৌন উত্তেজক ঔষধ, ভারতীয় বিভিন্ন রকমের ঔষধ সহ কোম্পানীর র্নিধারিত মূল্য ও নীতিমালার তোয়াক্কা না করে ঔষধের দাম দ্বিগুন বৃদ্ধি করেই রমরমা ব্যবসা করছে ঔষধ দোকানীরা। অধিকাংশ দোকানেই ফার্মেসী কোর্স ছাড়াই অবাধে ঔষধ বিক্রি করছেন।
একজন ভুক্তভোগী জানান- দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের স্যালমোলিন-২০০ রোটাক্যাপ কিনতে গিয়ে দেখেন মোরকের গায়ে খুচরা মূল্য ৪৫টাকা লিখা রয়েছে। কিন্তু অভিনবয় পন্থায় ওভার রাইটিং করে হাতে লিখে হাতিয়ে নিচ্ছে ৭৫টাকা।
নগরীর মাতাল ছেলেরা প্রেসক্যাপশন বিহীন পাচ্ছে ঘুমের ঔষধ। এতে আসক্ত হয়ে নষ্ট হচ্ছে যুব সমাজ। নির্বিক, নীরবিধায় কাউকে তোয়াক্কা না করে এ সব ব্যবসায়িরা অবাধে ব্যবসা পরিচালনা করছে।
এ ব্যাপারে কুমিলা ঔষধ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এ প্রতিনিধিকে জানান- দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড সহ কয়েকটি কোম্পানী’র ঔষধের দাম হঠাৎ করে দ্বিগুন বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের সাথে প্রতিদিনই কথা কাটাকাটি করতে হচ্ছে। এতে ক্রেতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।




