ads

বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে শেরপুরে ক্যাবের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৬৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ক্যাব শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।

মানববন্ধনে ক্যাব শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মাওলানা মিনহাজ উদ্দিন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ। বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একইসাথে ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামুলক করা সহ নন ফুড-গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রী বন্ধ করারও দাবী জানান।

Shamol Bangla Ads

মানববন্ধনে ক্যাবের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী-পেশার স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচন কাল পরবর্তী সংবাদ ভারত সীমান্তে চোরাচালানী মালামাল সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads