ads

মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ৭ এপ্রিল মঙ্গলবার সকালে ঝিনাইগাতী থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত স্ট্রাইকিং ফোর্সদের ঝিনাইগাতী’র আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজ ও শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে পৃথক ব্রিফিং প্রদান করেন ডিআইজি। ওইসময় তিনি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ক ব্রিফিং দেন।

এরপর ডিআইজি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ, সাধারণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান-সহ উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন-সহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!