ads

মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. আল আমীন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা মো. ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকুনজ্জামান প্রমুখ।

উপজেলা কৃষি অধিদপ্তর জানান, চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!