ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হলেন শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
মার্চ ৩১, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ৩১ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ। পরে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

ওইসময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!