ads

সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ শ্রীবরদী পৌরসভার ব্যবসায়ীরা

খবর টি পড়েছেন : ১,০২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী পৌরসভার একমাত্র মাছ বাজারটি এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে। মাছ বাজারের চারদিকে ময়লার স্তুপ। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। একদিকে পচাঁ পানির দুর্গন্ধ, অন্যদিকে অপরিস্কার পানিতে জন্ম নিচ্ছে মশা।

Shamol Bangla Ads

অপরদিকে মাছ বাজারের পাশের শেডে প্রতিদিন গরু জবাই করা হয়। নিয়মিত গরুর বর্জ্য পরিস্কার করা হয়না। সেই সাথে গরুর চামড়া খোলা শেডে লবণ দিয়ে রাখা হয়। গরুর বর্জ্য ও চামড়ার গন্ধে স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। কিন্তু পৌর কর্তৃপক্ষের দায়সারাভাবে দায়িত্ব পালনকেই দায়ী করছেন ব্যবসায়ী, ক্রেতা ও সচেতন মহল। ব্যবসায়ী ও ক্রেতাদের দাবী সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় গ্রহণ করা হোক।

সরেজমিনে দেখা যায়, মাছ বাজারের ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভর্তি রয়েছে। পাশের খোলা শেডে গরুর বর্জ্য ও চামড়া। নিয়মিত গরু জবাই হয় বাজারের ভিতরেই। কিন্তু নিয়মিত পরিস্কারের কথা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা করছে না পৌর কর্তৃপক্ষ। পরিস্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারজুড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে জনসাধারণ।

Shamol Bangla Ads

মাছ ব্যবসায়ী আলাল মিয়া বলেন, ড্রেন ও গরুর ময়লা ঠিকমতো পরিস্কার করা হয়না। তাই ব্যবসায়ী ও ক্রেতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমাদের দাবী পৌর প্রশাসক এই সমস্যার দ্রুত সমাধান করবে। বক্তব্য নিতে গেলে অনেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, বক্তব্য নিয়ে কি লাভ? কাজ তো হয় না।
এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায় বলেন, পরিচ্ছন্ন কর্মীদের তদারকি করে নিয়মিত পরিস্কারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি গরু জবাই করার স্থানটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনীষা আহমেদ বলেন, বাজার পরিস্কার পরিচ্ছন্ন তদারকি করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তাদের সাথে কথা বলে বাজারের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার পরপরই পরিস্কার করার জন্য ময়লার গাড়ি ও পরিচ্ছন্ন কর্মীদের মাছ বাজারে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হলেন শেরপুরের পুলিশ সুপার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads