ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আইনজীবী সমিতির সভাপতি হলেন সিরাজ, সম্পাদক হীরা

খবর টি পড়েছেন : ৬৫৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সভাপতি-সম্পাদকসহ বিএনপি ১১, জামায়াত-এনসিপি ২

ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা।

Shamol Bangla Ads

২৯ মার্চ রবিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে ওই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি। ওইসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহার ও ৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে আরও দুই সদস্য উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমীন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপিদলীয় এবং অপর দুইজন জামায়াত ও এনসিপিদলীয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের শেষ দিনসহ আগামী ৬ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে ১৩ পদের বিপরীতে প্রতিটিতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় ও বাছাইয়ে সবাই বৈধ হওয়ায় ১৩ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল সিলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads