ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিবের ‘রকস্টার’-এ অভিনয় করবেন পান্থ কানাই

খবর টি পড়েছেন : ৪০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গেল কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে পুরোপুরি অ্যাকশনের মেজাজে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া প্রতিটি ছবিটিতেই তাকে পাওয়া গেছে আলাদা রূপে। শনিবার অভিনেতার জন্মদিনে অন্তর্জালে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক, যেখানে আবারও নতুন রূপে হাজির হয়েছেন শাকিব।

Shamol Bangla Ads

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’। জানা গেছে ছবিতে শাকিবের চরিত্রের নাম আগুন।

খবর, ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কণ্ঠশিল্পী পান্থ কানাইকে। এমনটা নিশ্চিত হওয়া গেছে ঘনিষ্ঠ সূত্রে।

Shamol Bangla Ads

এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।

ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার’ পরবর্তী সংবাদ শাকিব খানের জন্মদিনে বুবলীর শুভেচ্ছা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads